| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশি পাঞ্জাবি ভারতীয় বলে বিক্রি, লাখ টাকা জরিমানার কবলে রাজস্থান

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 164618 বার পঠিত
দেশি পাঞ্জাবি ভারতীয় বলে বিক্রি, লাখ টাকা জরিমানার কবলে রাজস্থান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়   নামের একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় পণ্য বলে বেশি দামে বিক্রির অভিযোগে শনিবার (৭ মার্চ) দুপুরে একটি মার্কেটের দোকানে অভিযান পরিচালনা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডিডি ফয়েজ উল্লাহ বলেন, অভিযানে রাজস্থান দোকানে বিক্রির জন্য রাখা একটি পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ লাগিয়ে বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে।

এ ধরনের কৌশল অবলম্বনে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪