| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে জাল টাকা তৈরির চক্র সক্রিয়, যুবক গ্রেফতার

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 164626 বার পঠিত
কক্সবাজারে জাল টাকা তৈরির চক্র সক্রিয়, যুবক গ্রেফতার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা ক্যাম্পের বিপুল জনসংখ্যাকে টার্গেট করে কক্সবাজারে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র। এ ঘটনায় জেলার রামু উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান।

তিনি জানান, শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ ইমরান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আমতলিয়া পাড়ার বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থেকে জাল টাকা তৈরি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায় এবং জাল নোটসহ অভিযুক্তকে আটক করে।

গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মছিউর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪