| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 170887 বার পঠিত
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসী সাদেকুল ইসলামের স্ত্রী রুপভান আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ সোমবার (২ মার্চ) রাতে রংপুরের আইডিয়াল মোড় এলাকার ইসলামবাগের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। 

নিহত  রুপভান আক্তারের ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা বলে, আম্মুর খালাতো ভাই জাকির হোসেন গতকাল দুপুরে আমাদের বাড়িতে এসে আম্মুকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। ২টার দিকে আমার খালাতো বোনকে কল দিয়ে বলেছিল আসতেছে, তারপর থেকে ফোন বন্ধ। পরে পুলিশের মাধ্যমে জাকির হোসেনের বাসা থেকে মাকে উদ্ধার করা হয়েছে। 

জাকিরের বাসার মালিক ফজলুল হক বলেন, ২ মাস আগে তাকে বাসা ভাড়া দেয়ার সময় আইডি কার্ড চেয়েছি কিন্তু তা পাইনি। বাসায় ইফতারের আয়োজন ছিল, কিন্তু জাকির বাসায় ছিলনা রুমে তালা ঝুলছিল। ৩টায় পুলিশ এসে তালা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

নিহত রুপভানের ভাই আশরাফুল ইসলাম জানান, প্রাইমারি স্কুলের চাকরির জন্য জাকির হোসেনকে ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আমার বোন আমাকে না জানিয়ে আরও ২ লাখ টাকা দেয়। চাক্রিনা হলে টাকা রিটার্ন দেবে সে শর্তে। প্রাইমারির রেজাল্ট না আসায় হাই স্কুলে চাকরি নিয়ে দেবে এমন মিথ্যা প্রচারণায় টাকার জন্যই আমার বোনকে হত্যা করা হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, রোববার  জলঢাকা থেকে কিছু লোক এসে এক নারীর নিখোঁজের কথা বলায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর স্বজনরা এসে খালাতো ভাই জাকির হোসেনের নাম বলায় সে অনুযায়ী জাকির হোসেনের নম্বর নিয়ে তার অবস্থান খুঁজে বের করা হয়। ঐ স্থান থেকে সে দ্রুত সরে যাওয়ায় আমাদের সন্দেহ বাড়লে তারপর ভাড়া বাসার মালিককে নিয়ে গেট খুলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর ভ্যানিটি ব্যাগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিকিট পাওয়া গেছে যেখানে হোল অ্যাবডোমেন পরীক্ষা করার বিষয়টি নিয়েও তদন্ত চলছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪