| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর জানাজায় মানুষের ঢল

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 176664 বার পঠিত
জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর জানাজায় মানুষের ঢল

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) এর জানাজা সম্পন্ন হয়েছে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে নোয়াখালী ও রাজধানীতে হাজার হাজার মানুষ শোকাভিভূত হয়ে উপস্থিত হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় কানিজ ফাতেমা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে কানিজ ফাতেমাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পর বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরদিন বৃহস্পতিবার নিজ জেলা নোয়াখালীর সেনবাগে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জয়নুল আবদিন ফারুক তার স্ত্রীকে একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও পরিবারমুখী মানুষ হিসেবে স্মরণ করেন এবং সবার কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের হোসেন, সেনবাগ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪