| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টা: বাবা গ্রেফতার

  • আপডেট টাইম: 23-02-2026 ইং
  • 178728 বার পঠিত
পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টা: বাবা গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা করার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পাটগ্রামের রসুলগঞ্জ (স্টেশনপাড়া) এলাকার বাসিন্দা। তিনি পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সুযোগ বুঝে তার স্বামী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার মেয়ের (১৫) সঙ্গে অসদাচরণ করে আসছিল। ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি রাতে বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ি গেলে বাড়িতে কেবল তার দুই মেয়ে (১৫ ও ১২) ঘুমিয়ে ছিল।

রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘুমন্ত বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে কিশোরীর চিৎকারে ভীত হয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই কিশোরী পরদিন মায়ের কাছে ঘটনা জানায়। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞেস করলে উল্টো মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪