নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়লে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়লে এতে দুইজন নিহত হন।