| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২ জন নিহত

  • আপডেট টাইম: 11-02-2026 ইং
  • 189652 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২ জন নিহত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত এবং এ  ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নিহত রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি।  শেরপুর থেকে বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার ছোট ভাই। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সে তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ঐ কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪