| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 193880 বার পঠিত
যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যৌথবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে যৌথবাহিনী। এরই অংশ হিসেবে উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত না করে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের আটক করা হয়। আটককৃতদের সংখ্যা প্রায় এক হাজার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অভিযান এখনো চলমান রয়েছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারীর বার্মা কলোনি ও আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪