| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড় জেলা কারাগারের ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 200796 বার পঠিত
পঞ্চগড় জেলা কারাগারের ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট

পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন কারাবন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়, আর বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। এদের সবাই পুরুষ ভোটার, কোনো নারী ভোটার নেই।

কারা সূত্রে জানা গেছে, বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

এদিকে জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, “দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে নিয়োজিত আছি। এবার চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারব। বিষয়টি ভেবে আমি খুবই খুশি।”

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। পাশাপাশি কারাগারের ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪