| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিরোজপুরে খড়ের গাদার ভেতর থেকে শিশুর ব্যাগভর্তি লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 211073 বার পঠিত
পিরোজপুরে খড়ের গাদার ভেতর থেকে শিশুর ব্যাগভর্তি লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর ব্যাগভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের ভেতর লাশটি পাওয়া যায়।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসি রাসেল মল্লিকের ছেলে। শিশুটি স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যা করে লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশুটি সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ও ডিবি সদস্যরা অনুসন্ধান চালিয়ে প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের মধ্যে রাখা ব্যাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪