| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে অন্তত ১৫ আহত

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 212090 বার পঠিত
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে অন্তত ১৫ আহত

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে প্রচার-প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটাড়ি এলাকায় ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি করেছে এবং কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুরের শিকার হয়েছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও কঠোর অবস্থান নেন।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪