| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তান ওষুধ আমদানি করবে বাংলাদেশ থেকে

  • আপডেট টাইম: 22-01-2026 ইং
  • 213584 বার পঠিত
আফগানিস্তান ওষুধ আমদানি করবে বাংলাদেশ থেকে

 আফগানিস্তান ওষুধ কেনার চুক্তি করেছে বাংলাদেশের থেকে। তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে আফগানিস্তানের সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশে ওষুধ উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানের সঙ্গে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে আফগানি সংবাদমাধ্যম পাজহক জানিয়েছে, উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ওষুধ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের কাছ থেকে ওষুধ আমদানির চুক্তিতে রাজি হওয়ায় বাংলাদেশের বড় দুটি ওষুধ কোম্পানি বেক্সিমকো এবং রেনেটা পিএলসি পরিদর্শন করেছেন আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।


আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়ে আফগান মন্ত্রী বলেছেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, আফগানিস্তান শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দিয়ে থাকে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪