| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 216351 বার পঠিত
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় সাতটার দিকে রংপুর নগরীর মর্ডান মোড় এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মর্ডান মোড় থেকে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়। পরে তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করলে তার প্রার্থিতা পুনর্বহাল হয়। সেখান থেকে তিনি ঢাকাগামী একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।

যাত্রাপথে সিরাজগঞ্জ এলাকায় অজ্ঞানপার্টির সদস্যরা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর রংপুর নগরীর মর্ডান মোড়ে পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে বাস থেকে নামিয়ে দেয় এবং তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪