প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন তার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) বেলা পৌনে ৩ টা ৩৯ মিনিটের দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে বের হন তিনি।
এদিকে বাবার কবর জিয়ারত ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগ দেখা গেছে।নেতাকর্মীরা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নয়, বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শেরে বাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিয়ার সমাধি ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবকেরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালন করছেন।
বিএনপির মিডিয়া সেল সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আজ জুমার নামাজ আদায়ের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।