| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্তমানবতার সেবায় জেলা প্রশাসক

  • আপডেট টাইম: 26-12-2025 ইং
  • 234789 বার পঠিত
আর্তমানবতার সেবায় জেলা প্রশাসক

উত্তরের হিমেল হাওয়ায় যখন থরথর করে কাঁপছে নীলফামারী, যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ । হাড়কাঁপানো এই ঠান্ডায় সাধারণ মানুষ লেপ-কাঁথা মুড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে, ঠিক তখনই রাজপথে নেমে এসেছেন নীলফামারী জেলা প্রশাসক মো: নায়রুজ্জামান।

বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, কুয়াশার দাপটে হাত বাড়ানোও দায়, তখন তিনি শহরের আনাচে-কানাচে খুঁজে বের করছেন শতাধিক ছিন্নমূল আর অসহায় মানুষদের। 

স্টেশনের প্ল্যাটফর্ম, ফুটপাত কিংবা বাজারের খোলা বারান্দায় শুয়ে থাকা মানুষগুলোর মাথার ওপর যখন কষ্টের পাহাড়, তখন জেলা প্রশাসকের নিজ হাতে তুলে দেওয়া একেকটি কম্বল হয়ে উঠছে তাদের বেঁচে থাকার অবলম্বন।

 জেলা প্রশাসকের এই মমত্ববোধ আর সহমর্মিতা প্রমাণ করে যে, পদবি কেবল শাসনের জন্য নয়, বরং বিপদে সাধারণ মানুষের ভরসাস্থল হওয়ার জন্য। হাড়কাঁপানো এই শীতের রাতে কম্বল হাতে প্রশাসনের এমন উপস্থিতি অসহায় মানুষদের মনে কেবল উষ্ণতাই দিচ্ছে না, দিচ্ছে বেঁচে থাকার নতুন সাহস। সরকারি এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শীতার্ত মানুষকে আর এই তীব্র শীতে কষ্ট পেতে হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪