| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি

  • আপডেট টাইম: 26-12-2025 ইং
  • 235966 বার পঠিত
জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত নজিরবিহীন জনসমাগমের ফলে সৃষ্ট বর্জ্য স্বেচ্ছাশ্রমে অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও আশপাশের এলাকায় যে বিপুল পরিমাণ বর্জ্য জমে উঠেছে, তা পরিষ্কার করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত অভূতপূর্ব জনসমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে অপসারণ করবেন।

তিনি আরও জানান, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও অংশ নেবেন।

উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাপক জনসমাগম দেখা যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪