| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাদীকে দেখতে এভারকেয়ারে জাইমা রহমান

  • আপডেট টাইম: 25-12-2025 ইং
  • 236851 বার পঠিত
দাদীকে দেখতে এভারকেয়ারে জাইমা রহমান

প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তবে জুবাইদা রহমান ও জাইমা রহমান দুপুরে এসেছেন তারেক রহমানের বাসভবন ১৯৬ গুলশান এভিনিউতে।

কিছুক্ষণ বিশ্রাম শেষে জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমানকে নিয়ে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে গুলাশানের বাসভবন থেকে রওনা দেন জুবাইদা রহমান ও জাইমা রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪