বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ২৮ মিনিটে তাদের বহনকারী গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে। বর্তমানে তারা গুলশানস্থ বাড়িতে অবস্থান করছেন।
এর আগে বিমানবন্দরে পা রাখার সময় তারেক রহমান জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন। বেলা পৌনে ১২টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।