| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

  • আপডেট টাইম: 25-12-2025 ইং
  • 237045 বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

দীর্ঘদিন পর দেশে ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পরপরই তিনি এই ফোনালাপ করেন।

ফোনালাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জাতীয় স্বার্থে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪