| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে তারেক রহমানের অপেক্ষায় মির্জা ফখরুলসহ অন্যরা

  • আপডেট টাইম: 25-12-2025 ইং
  • 237065 বার পঠিত
শাহজালালে তারেক রহমানের অপেক্ষায় মির্জা ফখরুলসহ অন্যরা

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

এদিকে সকালে তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন দলের শীর্ষ নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪