| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট সড়ক

  • আপডেট টাইম: 25-12-2025 ইং
  • 236939 বার পঠিত
জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট সড়ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনস্রোতে পরিণত হয়েছে গোটা বিশ্বরোডের ৩০০ ফিট এলাকা।

বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল থেকেই সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশেই অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে, ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, আশপাশের সব সড়কে ডাইভারশন দেয়া হয়েছে এবং ৩০০ ফিট রোডে কোনো যান চলাচল করতে দেয়া হচ্ছে না।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪