| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন: সালাহউদ্দিন

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 237500 বার পঠিত
সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন: সালাহউদ্দিন

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কারণে নগরবাসীর সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে দলটি জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহবায়ক সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের এই সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তিনি ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলেও জানান তিনি। এ ছাড়া নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে আগামীকাল সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে তিনি সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে মেডিকেল টিম এবং ছয় শয্যার একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হবে। পাশাপাশি বিমানবন্দরের যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একাধিক পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্রও নির্ধারণ করা হয়েছে।

বিশাল আয়োজনের কারণে শতভাগ ত্রুটিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা কঠিন এ কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের সর্বোচ্চ সুশৃঙ্খল থাকার আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪