| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজা সামনে রেখে খেজুর আমদানিতে কমলো শুল্ক

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 236625 বার পঠিত
রোজা সামনে রেখে খেজুর আমদানিতে কমলো শুল্ক

পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খেজুরের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং রমজান মাসে খেজুরের চাহিদা বিবেচনায় এনে আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সরকার খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক ও কর হ্রাসের এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা উপকৃত হবেন এবং রমজান মাসে সাধারণ ভোক্তারা তুলনামূলক কম দামে খেজুর কিনতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪