| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান: সালাহউদ্দিন

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 238519 বার পঠিত
২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকরিয়া।

সালাহউদ্দিন আহমদ জানান, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, এখনো পর্যন্ত ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত ছিল না। নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির নেতারা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪