| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 238515 বার পঠিত
গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

কোনও দলীয় বা রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে উঠে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এমনটাই বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মির্জা ফখরুল বলেন, তাঁর ৭৮ বছরের জীবনে যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, আজকের বাংলাদেশ সেই স্বপ্নের সঙ্গে মেলে না। তিনি বলেন, আমি জানি না, এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুর ওপর আবার আঘাত এসেছে।” তিনি উল্লেখ করেন, জুলাইযুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ, আর আজ সেই অর্জনের জায়গাতেই আঘাত করা হচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রতিবাদ সভায় এসে শুধু একাত্মতা ঘোষণা বা মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না। দেশের সর্বস্তরের মানুষকে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪