| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুটিং চলাকালীন গুরুতর দুর্ঘটনার শিকার ইমরান হাশমি

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 238790 বার পঠিত
শুটিং চলাকালীন গুরুতর দুর্ঘটনার শিকার ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে রাজস্থানে তার অভিনীত সিনেমা ‘আওয়ারাপন ২’–এর শুটিং চলছিল।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ করেই ইমরান হাশমির পেটের পেশি ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর তার শরীরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।

তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেন।

তবে পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্রামের বদলে আবারও শুটিংয়ে ফেরেন ইমরান হাশমি। জানা গেছে, তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজনা সংস্থার বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই তিনি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পেটে ব্যান্ডেজ নিয়েই চরম শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন অভিনেতা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নিচ্ছেন এবং বর্তমানে কড়া ডায়েট ও নিয়মিত ওষুধের ওপর রয়েছেন।

ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং তার পেশাদার মনোভাবের প্রশংসা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪