| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি অতীতের তিক্ততা ভুলে সামনে এগোতে চায়: সালাউদ্দিন

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 239103 বার পঠিত
বিএনপি অতীতের তিক্ততা ভুলে সামনে এগোতে চায়: সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও তাদের দিকনির্দেশনা দেন সাংবাদিকরা। রোববার (২১ ডিসেম্বর)  রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অতীতের সব তিক্ততা ভুলে সামনে এগোতে চায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে দেশের প্রশ্নে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহবান জানান। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা হয়েছে। এসব ঘটনার জন্য তিনি সরকারের দুর্বলতাকে দায়ী করে বলেন, দেশে ‘মবোক্রেসি’ চলতে দেওয়া যাবে না এবং এসব কঠোরভাবে দমন করতে হবে।

তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ১৭-১৮ বছর ধরে তারেক রহমান বাধ্য হয়ে নির্বাসনে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ।

এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করাকে নিজের জন্য গৌরবের বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মিডিয়া সেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪