| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 239818 বার পঠিত
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সে সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪