| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 239816 বার পঠিত
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে এই ট্রাভেল পাস গ্রহণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন তারেক রহমান।

জানা গেছে, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকায় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে বাংলাদেশি পাসপোর্ট পাননি তিনি। সরকার পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও সে আবেদন করেননি তারেক রহমান। বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে ট্রাভেল পাসই একমাত্র উপায় হওয়ায় সেটি গ্রহণ করেছেন তিনি।

এদিকে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের জন্য রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি পাঠান।

দলীয় সূত্র জানায়, ১৮ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪