| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 241225 বার পঠিত
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বিবিসি বাংলাকে জানান, ২৫ ডিসেম্বর সকাল ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে।

তিনি আরও জানান, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও দেশে ফিরবেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।”

দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪