| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 247664 বার পঠিত
গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে মির্জা ফখরুল লেখেন, “গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।”

এসময় তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছেন, “এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

মির্জা ফখরুল আরও আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সন্ত্রাস ও সহিংসতা দমনে কার্যকর ব্যবস্থা নেবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪