| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের নির্বাচন ইতিহাসের কঠিন লড়াই: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 248942 বার পঠিত
এবারের নির্বাচন ইতিহাসের কঠিন লড়াই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কঠিন লড়াই। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তফসিল ঘোষণাকে সামনে রেখে তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন দেশ গঠনের পথ তৈরি হবে। এবারের নির্বাচন হবে নিরপেক্ষ এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এটা আওয়ামী আমলের নির্বাচন নয়। এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসাই হবে মূল শক্তি।

মির্জা ফখরুল দাবি করেন, আগামী নির্বাচন বিএনপিকে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এনে দেবে, যা দেশকে নতুন দিগন্তে পৌঁছে দেবে। 

তিনি বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়ী করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, নতুন একটি রাজনৈতিক জোট বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে তুলে ধরতে চাইছে। তবে দেশে যেসব সংস্কার এসেছে, তার সবই বিএনপির হাত ধরে এসেছে বলে দাবি করেন তিনি। “দেশের ভালো যে অর্জনগুলো রয়েছে, তার সবই এসেছে বিএনপির উদ্যোগে” যোগ করেন মহাসচিব।

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণের আস্থা অর্জনের আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪