| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০০ ফুট গভীর নলকূপে শিশু, গর্ত খুড়ে উদ্ধারের চেষ্টা

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 249020 বার পঠিত
২০০ ফুট গভীর নলকূপে শিশু, গর্ত খুড়ে উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু স্বাধীন ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

ঘটনার পর তিনটি এস্কেভেটরের সাহায্যে নলকূপের পাশে বিকল্প গর্ত খনন করা হয়। তারপর সেই গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে শিশুটির অবস্থানস্থলের দিকে এগোচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে পানি ও কাদার কারণে সুড়ঙ্গ খনন ও ভিতরে প্রবেশের কাজে বাধার সম্মুখীন হচ্ছেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, যে গর্তে শিশু স্বাধীন পড়ে গেছে তার গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট। শিশুটিকে উদ্ধারের লক্ষ্যে পাশের খননকৃত গর্তটি ইতোমধ্যে ৩০ ফুটের বেশি গভীর করা হয়েছে। এরপর সেখান থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুর অবস্থানে পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, এত গভীর নলকূপের ভেতরে যেকোনো জায়গায় শিশুটি আটকে থাকতে পারে।

ঘটনার পর বুধবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট পর্যন্ত ক্যামেরা নামিয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের কারণে ক্যামেরায় শিশুটিকে দেখা যায়নি। তবে দুর্ঘটনার পরপরই শিশুটির কান্নার আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় রাতদিন অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল, আর ঘটনাস্থলে শিশুটির পরিবারসহ স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪