| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারওয়ান বাজার মোড় অবরোধ

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 250933 বার পঠিত
কারওয়ান বাজার মোড় অবরোধ

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। তারা আগুন জ্বালিয়ে প্রধান সড়ক বন্ধ করে দেন, যার ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার) সিস্টেম চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই সিস্টেম চালু হবে, যা আইএমইআই নম্বর ব্যবহার করে চুরি বা অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও ব্লক করবে।

তাদের অভিযোগ, নতুন নীতি বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সুবিধাজনক হবে। এছাড়াও, অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে বলে তারা দাবি করেছেন।

এছাড়া, ব্যবসায়ীরা মোবাইলের আমদানি শুল্ক কমানো এবং আমদানি শর্ত সহজ করারও দাবি জানিয়েছেন। এর আগে, ৭ ডিসেম্বর তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান করেছিলেন।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪