| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালক সুজনের

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 250787 বার পঠিত
এনসিপির প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালক সুজনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তবে আলোচনার কেন্দ্রে থাকা এক নাম জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে ভাইরাল হওয়া সেই রিকশাচালক সুজন তালিকায় জায়গা পাননি।

ঢাকা–৮ আসনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেও প্রাথমিক তালিকায় তার নাম নেই। যদিও দলটি এই আসনটি আপাতত ফাঁকা রেখেছে।

এনসিপির নেতারা জানিয়েছেন, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনের তালিকা প্রকাশের পর, জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন বণ্টন চূড়ান্ত করা হবে। চলতি মাসের মধ্যেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশের ইচ্ছা রয়েছে দলের।

তালিকা প্রকাশ শেষে দলটির নেতারা আরও জানান, ঘোষণা করা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি জুলাই চেতনা ধারণকারী ও সংস্কারের পক্ষে থাকা অন্য রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি।

এনসিপির প্রার্থী ঘোষণার প্রথম ধাপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। পরবর্তী তালিকা প্রকাশের দিকেই এখন সবার দৃষ্টি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪