| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিআইডি ট্রেনিং সেন্টারে মিললো এসআইয়ের ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 251881 বার পঠিত
সিআইডি ট্রেনিং সেন্টারে মিললো এসআইয়ের ঝুলন্ত মরদেহ

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এসে এখানে ডরমেটরিতে ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪