| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির ১৪ নারী প্রার্থী কে কোন আসন পেলেন

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 251136 বার পঠিত
এনসিপির ১৪ নারী প্রার্থী কে কোন আসন পেলেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন থেকে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। 

 এসময় আখতার হোসেন বলেন, ‘আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি।

এই তালিকায় নারী প্রার্থী আছেন ১৪ জন। ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু, দিলশানা পারুলদের মতো পরিচিত মুখ আছেন এই তালিকায়। তবে সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমদের এই তালিকায় জায়গা হয়নি এখনও। 

জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।

এক নজরে এনসিপির নারী প্রার্থীরা—

​১. মনিরা শারমিন (নওগাঁ-৫)

২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)

৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)

৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)

৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)

৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)

৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)

৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)

৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)

১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)

১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)

১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)

১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)

১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪