| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে আগুন, কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 252833 বার পঠিত
গাজীপুরে আগুন, কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

গাজীপুরের কোনাবাড়িতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা এবং একটি কলোনি। ক্ষতিগ্রস্ত মালিকদের এখন পড়তে হয়েছে চরম আর্থিক সংকটে। একই এলাকায় একের পর এক আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বুধবার ( ১০ ডিসেম্বর ) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, প্রথমে জুটের গুদামে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি মিনি কারখানা ও কলোনিতে। আগুনের তীব্রতায় মুহূর্তেই বড় ধরনের ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

এ ঘটনায় এখনো সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪