| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅভ্যুত্থানের বিজয় যেনো বৃথা না যায় : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 255435 বার পঠিত
গণঅভ্যুত্থানের বিজয় যেনো বৃথা না যায় : মির্জা ফখরুল

মতপার্থক্য থাকলেও ২৪ এর গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনটাই মন্তব্য করলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক, তবে তা যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ না করে। আমরা চাই গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে।

তিনি  জানান, লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ভিশন ২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রগঠনের রূপরেখা নির্ধারণের পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় এলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। আমাদের অঙ্গীকার ফাঁপা নয়।” রিজভী বর্তমান সরকারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, বললেন, “কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে?

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪