| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 255474 বার পঠিত
শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে এই অবরোধ চলছে। অবরোধের কারণে শাহবাগে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) বিকেল ৩ টার দিকে হঠাৎ করেই রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ মোড় অবরোধ করে শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতাকর্মীরা। ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হন। এতে পুরো শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, শহীদ পিন্টু হত্যার বিচার দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছি। আমরা চাই আইজিপিকে দ্রুত অপসারণ করা হোক এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সরকার।

অবরোধের কথা নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা করছে, তবে আপাতত শাহবাগ সম্পূর্ণ ব্লকড।

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেন তার স্ত্রী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ পাওয়ার পর তারা আইজিপি বাহারুল আলমের অপসারণ ও শাস্তি দাবি করছেন।

নাসিমা আক্তার কল্পনা বলেন, আমি বহুবার বলেছি আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চিকিৎসার আদালত নির্দেশ অমান্য করা হয়েছে। নির্যাতনের কারণেই তার চোখের ক্ষতি হয়।

শাহবাগ মোড়ে অবরোধের প্রভাবে ক্যাম্পাস, কারওয়ান বাজার, আজিমপুরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪