| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডন যাচ্ছেন না খালেদা, আসছে না এযার অ্যাম্বুলেন্স

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 255887 বার পঠিত
লন্ডন যাচ্ছেন না খালেদা, আসছে না এযার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পাওয়া এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা সোমবার ( ৮ ডিসেম্বর ) বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের অনুমতি প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে, রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতাসহ একাধিক জটিল অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪