| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃদরোগে আক্রান্ত নচিকেতা, হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 256376 বার পঠিত
হৃদরোগে আক্রান্ত নচিকেতা, হাসপাতালে ভর্তি

দুই বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়ায় দুটি স্টেন্ট বসানোর পরে  গায়কের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শারীরিকভাবে বিধ্বস্ত নচিকেতার কয়েকটি পরপর অনুষ্ঠান থাকার কথা থাকলেও তাঁর অসুস্থতার জন্য আজ রোববারও আসানসোলের অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে সংবাদমাধ্যমকে গায়কের ঘিনিষ্ঠ সূত্র জানিয়েছে, নচিকেতার হৃদরোগের সমস্যা আগে কখনও দেখা যায়নি।

 পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে টানা সংগীত অনুষ্ঠানের কারণে শারীরিক ধকল যাচ্ছিল ৬১ বছর বয়সী এই গায়কের। শনিবার রাত ২টার দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত করেন এবং দ্রুত দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে ভাল করে খাওয়াদাওয়া করারও পরামর্শ দেয়ায়  নচিকেতা জানিয়েছিলেন, তিনি ভোজনরসিক নন, খেতে তেমন তার ভাল লাগে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪