| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 258961 বার পঠিত
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আজ মধ্যরাতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে টানা ৮ দিন তিনি রয়েছেন করোনারি কেয়ার ইউনিট—সিসিইউতে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার খুব বেশি উন্নতি না হলেও স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ডাকলে তিনি সাড়া দিচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচলের জন্য হাসপাতালে মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিডনি কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে। বুধবার বিকেলেও ডায়ালাইসিস করা হয়েছে।


এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন। এর মধ্যে রয়েছেন,  পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক, মাসুদের রহমান, ফাতেমা বেগম (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)।

২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেকোনো সময়ই তাকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হতে পারে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট সবাই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪