ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি অ্যাপ ক্যাব চালকের হাতে কলকাতার রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন। ছোট ছেলে আদিদেব সঙ্গে থাকায় অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান।
কলকাতার বন্ডেল রোডে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাওয়ার পথে মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করলে অ্যাপ ক্যাব চালক তাকে আরও একটি 'স্টপ' যোগ করার কথা বলায় সেটিতে সুদিপা রাজি না হওয়ায় এবং সুদিপা উড়ালপুল ধরে যাওয়ার পরামর্শ দিলে চালক সেই কথা না শুনে অন্যদিকে গাড়ি ঘুরালে সুদীপার আপত্তিতে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।
পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে একপর্যায়ে ওই চালক সুদীপাকে মারতে উদ্যত হলে অভিনেত্রীও আত্মরক্ষার্থে পাল্টা চড়-ঘুষি মেরেছেন বলে জানান। এই পুরো ঘটনায় ছোট আদিদেব প্রচণ্ড ভয় পাওয়ায় এখনও সেই ট্রমা থেকে বের হতে পারেনি বলেও জানান তিনি।