দীর্ঘ এক বছর দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে ঘুরেছেন ডুয়া লিপা। কলম্বিয়ার বোগোতায় ২৮ নভেম্বর শো করে ট্যুরের শেষ ধাপে এখন সফরে আছেন লাতিন আমেরিকাতে। আলোচিত এই সংগীত সফর শেষ হতে চলায় আবেগে ভাসছেন গায়িকা।
নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘ অনেক শহরে যেতে পারিনি কিন্তু পরেরবার ঠিক দেখা হবে। এই অবিশ্বাস্য সফল সফল করতে সবার প্রতি রইলো আমার কৃতজ্ঞতা।
ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরার দেশ কলম্বিয়ায় শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’ পরিবেশন করায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিরা ইনস্টাগ্রামে লিখেছেন তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’
গত বছর ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ৩ মে প্রকাশিত হওয়ার পরই এই সংগীত সফরে বের হওয়া ডুয়া লিপা জানিয়েছিলেন দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন কিছু নিয়ে ফিরবেন নতুন বছরে।