| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 1027 বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক জস ইংলিস। সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

২০১১ বিশ্বকাপের পর এই প্রথম দেশের মাটিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর দুই দলের দ্বি-পাক্ষিক সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তবে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের। 

এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা। 

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪