| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাসপোর্টে ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1553 বার পঠিত
পাসপোর্টে ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের পররাষ্ট্রনীতি ও দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন থেকে পাসপোর্টে পুনরায় ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি অন্তর্ভুক্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান এবং জনমতের বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। সেখানে আগের মতো পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিলো। তবে সেই সিদ্ধান্ত কূটনৈতিক পাসপোর্ট ছাড়া বড় পরিসরে কার্যকর হয়নি।

২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ই-পাসপোর্ট চালুর পর এই শব্দবন্ধটি বাদ দেয়া হয়। এরপর থেকে বিভিন্ন মহল থেকে আবারও এটি যুক্ত করার দাবি ওঠে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪