| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে চলবে ১০টি অতিরিক্ত বিশেষ ট্রেন

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1578 বার পঠিত
ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে চলবে ১০টি অতিরিক্ত বিশেষ ট্রেন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আজ দুটি ট্রেনে উঠে আমি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।

তিনি আরও জানান, সকালে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরিতে গন্তব্যে রওনা দেয়। তবে এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রেলওয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪