| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১৫

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 3580 বার পঠিত
ঈদ উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১৫

বান্দরবান প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বান্দরবান জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প।

রোববার (২৩ মে) এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে জেলার পশুর হাট, কোরবানির পশু পরিবহন, ঈদ জামাতসহ বিভিন্ন জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি বেড়ে যায়। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ পশুর হাট, প্রধান সড়ক ও প্রবেশপথে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মোবাইল পেট্রোল, স্ট্যান্ডিং চেকপোস্ট এবং তাৎক্ষণিক রেসপন্স টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা ও জাল নোট সংক্রান্ত অপরাধ দমনে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলবে।

এছাড়া পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাল নোট শনাক্তকরণ ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা সেবার প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানানো হয়। নিরাপদ পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে OTP বা PIN শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব কর্মকর্তারা বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম” নীতিতে ঈদ উপলক্ষে ধারাবাহিকভাবে গোয়েন্দা নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা কার্যক্রম চালু থাকবে। প্রশাসন, গণমাধ্যম, হাট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪