| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে সিপিবির মানববন্ধন

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 3542 বার পঠিত
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে সিপিবির মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনা এবং সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী-শিশুর ওপর সহিংসতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের প্রেসক্লাব চত্বরে সিপিবির জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে লাল পতাকা হাতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং প্রতিবাদী স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা এবং শিশুদের নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে সারা দেশে শিশু ধর্ষণ, হত্যা এবং নারী-শিশুর ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

তারা আরও অভিযোগ করেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত বা চুক্তি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের কাছে জবাবদিহি করার দাবি জানান সিপিবি নেতারা।

মানববন্ধনে সিপিবির স্থানীয় নেতারা বলেন, শিশুদের জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪